বিসমিল্লাহির রাহমানির রাহীম।
আলহামদুলিল্লাহ্।
#হাদীসঃ
আব্দুল আযীয ইবনু আবদুল্লাহ (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) সূত্রে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্নিত, তিনি বলেন, সাতটি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকবে। সাহাবীগন বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! সেগুলো কি? তিনি বললেনঃ
(১) আল্লাহর সঙ্গে শরীক করা।
(২) যাদু
(৩) আল্লাহ তাআলা যাকে হত্যা করা হারাম করেছেন, শরীয়ত সম্মত ব্যতীরেকে তাকে হত্যা করা।
(৪) সুদ খাওয়া
(৫) ইয়াতীমের মাল গ্রাস করা
(৬) রণক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া এবং
(৭) সরল প্রকৃতির সতী মুমিন নারীদের অপবাদ দেওয়া।
#রেফারেন্সঃ সহীহ বুখারী; অসীয়াত অধ্যায়, হাদীস নং: ২৫৭৮।
হে আমার রব! উপরোক্ত সাত প্রকার গুণাহ্ হইতে, আমাকে ও আমাদের আশ্রয় দান করে ধন্য করিয়া দেন।
ইয়া আল্লাহ্ আমীন, আমীন, ছুম্মা আমীন।




0 Comments